মাথাব্যথা বেশ যন্ত্রণার একটি বিষয়। দিনভর মাথা ব্যথা নিয়ে কাজ করা বেশ অস্বস্তিকর। তবে কিছু ঘরোয়া উপায় আছে যা ৬০ সেকেন্ডে আপনা আপনার মাথাব্যথা দূর করতে সাহায্য করবে।

লবঙ্গ
 লবঙ্গ গরম করে একটি রুমালের মধ্যে নিন। এক মিনিট এর ঘ্রাণ নিন এবং দেখুন মাথা ব্যথা চলে গেছে।
লবণযুক্ত আপেল
ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন।এক টুকরো আপেল চিবুতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন। এটা দ্রুত ব্যথা মুক্ত করতে সাহায্য করবে।
আদা চিবুতে পারেন
একটু আদা চিবুতে পারেন এতে করে মাত্র এক মিনিটেই মাথা ব্যথা দূর হয়ে যাবে। আদা একটু বাজে গন্ধের হলেও পদ্ধতিটি কাজের। 
আকুপ্রেশার
অনেক বছর ধরে মাথা ব্যথা দূর করতে আকুপ্রেশার পদ্ধতি ব্যবহার করা হয়। এই ছোট্ট ঘরোয়া পদ্ধতিটি আপনাকে ৬০ সেকেন্ডের মধ্যে মাথা ব্যথা সারাতে সাহায্য করবে।
বাম হাতের বৃদ্ধাঙ্গুলি
বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মাঝখানের অংশে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনি দিয়ে চাপ দিন এবং ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। একই ভাবে ডান হাতেও করুন। বিশেষজ্ঞরা বলেন, আশা করা যায় এতে ৬০সেকেন্ডের মধ্যেই আপনার মাথা ব্যথা ভাল হয়ে যাবে।